Sunday, January 1, 2017


সোনালি রঙে রাঙানো হবে পদ্মা সেতু

পদ্মার বুকে এ দেশের কোটি কোটি মানুষের আশার সেতু গড়ে উঠছে, যার নাম পদ্মা সেতু। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এখন থেকেই পদ্মা পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেকে। তবে স্বপ্নের সেই সেতুর রং কেমন হবে? কেউ ভাবছেন রং হবে ধূসর, কেউবা ভাবছেন রং হবে কালো। না, এর কোনোটিই নয়। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর রং হবে সোনালি।
সোনালি সেতু গড়ার কাজ এক মুহূর্ত থেমে নেই। মুন্সিগঞ্জের মাওয়া আর শরীয়তপুরের জাজিরা প্রান্তে এজন্য হাজারো শ্রমিকের দম ফেলার সময় নেই। তাঁদের ঘামঝরানো শ্রমে এগিয়ে চলছে পদ্মা সেতু। যতই দিন যাচ্ছে, দৃষ্টির ভেতরে চলে আসতে শুরু করেছে সেতুর কাঠামোগুলো। যেখান দিয়ে যানবাহন ও ট্রেন চলবে, সেই স্প্যানগুলোর বেশ কটি তৈরি হওয়ার পথে। এ রকম ৪১টি স্প্যান স্থাপন করা হবে পদ্মা সেতুর পিয়ারের (পিলার) ওপর। দুটি স্প্যান প্রস্তুত হওয়ার পথে। কিছুটা সোনালি, কিছুটা হলদে রঙের। একটি স্প্যান তো পুরোপুরি প্রস্তুত করে রাখা আছে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের অ্যাসেম্বলি ওয়ার্কশপের সামনে খোলা জায়গায়।
অ্যাসেম্বলি ওয়ার্কশপের সামনে দাঁড়ালে মনে হবে, প্রস্তুত হওয়া স্প্যানটি যেন একটি সেতু। সেখানে কিছু সময় থাকলে পদ্মা সেতুর একটি কাল্পনিক চিত্র মনের অন্তরালে উঁকি দেবে।
গত ২৭ ডিসেম্বর সরেজমিনে পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, কংক্রিটের তৈরি স্তম্ভের ওপর প্রস্তুত হওয়া স্প্যানটি অস্থায়ীভাবে বসানো হয়েছে। পৌষের রোদমাখা শীতে সূর্যের আলো পড়ায় সোনারঙের স্প্যানটি জ¦লজ¦ল করছিল।
পিয়ার তৈরি হলেই সেতু গড়ার কাজের গতি আরও বেড়ে যাবে। পিয়ারের ওপর ক্যাপ বসিয়ে তার ওপর একেক করে একেকটি স্প্যান স্থাপন করা হবে। এর মাঝখানে হবে রেলপথ। এর ওপরে কংক্রিটের ঢালাই দিয়ে করা হবে যানবাহনের চলাচলের পথ। স্প্যান স্থাপনের জন্য বিশাল একটি ক্রেনও চলে এসেছে গত নভেম্বর মাসে।
সাদা রঙের এই ক্রেনকে ভেসে থাকতে দেখা গেছে মাওয়ায় পদ্মাপাড় থেকে মাইল খানেক দূরে। ক্রেনটি দেখতে সুউচ্চ একটি ভবনের মতো। স্পিডবোটে কাছে গেলে ক্রেনের শক্তি-সামর্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। ক্রেনের মধ্যে আছে চারতলার ভবন। ভবনটি অনেকটা হালকা নীল রঙের। এই ভবন থেকেই ক্রেনটি পরিচালনা করা হয়, যে কাজটি করবেন চীনের প্রকৌশলীরা।
তৈরি হওয়া স্প্যানগুলোকে পদ্মার পানিতে ভাসিয়ে নেবে সাড়ে তিন হাজার মেট্রিক টন ওজনের এই ক্রেন। তারপর নির্দিষ্ট স্থানে নিয়ে উঁচু করে পিয়ারের ক্যাপের ওপর বসিয়ে দেবে একটি করে স্প্যান। মূল সেতুতে ২৪০টি পিয়ার আর দুই পাড়ে ১৬টি করে ৩২টি পিয়ার তৈরি করা হবে। এর মধ্যে মূল সেতুর ৩৬টি ও দুই পাড়ের দুটি পিয়ার বসানো হয়ে গেছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, স্টিল দিয়ে করা হয়েছে স্প্যান। স্প্যানের বিম তৈরি করা হচ্ছে চীনের শিং হোয়াং দাও নামের একটি শহরে। সেখান থেকে বিমগুলো সাগর পাড়ি দিয়ে জাহাজে করে আনা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। বন্দর থেকে সোজা পদ্মার অ্যাসেম্বলি ওয়ার্কশপে। এই ওয়ার্কশপের চীনা প্রকৌশলীদের তত্ত্বাবধানে বিম সংযোজন করে স্প্যান প্রস্তুত করা হচ্ছে।
প্রস্তুত হওয়া স্প্যানটি ১৫০ মিটার দীর্ঘ, ১২ মিটার প্রশস্ত। এই ১২ মিটারের ওপর কংক্রিটের ২২ মিটারের ডেক বসানো হবে। এই তো কয়েক দিন আগে প্রস্তুত হওয়া স্প্যানটির ওপর দুই হাজার মেট্রিক টন ওজন বসিয়ে লোড টেস্ট বা ওজন পরীক্ষা করানো হয়েছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আবদুল কাদের  বলেন, এমনভাবে সেতুটি নির্মাণ করা হচ্ছে যে একটি স্প্যান অন্য স্থানে স্থাপন করা যাবে না। এমনকি এর একটি নাটবল্টু অন্য জায়গায় বসিয়ে দেওয়া যাবে না। প্রতিটি স্প্যানেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কারণ, পদ্মা সেতুটি দেখতে হবে ইংরেজি বর্ণ ‘এস’-এর আদলে।
শুরুতেই বলা হয়েছিল, পুরো পদ্মা সেতুর রং হবে সোনালি রঙের। কারণ হিসেবে দেওয়ান আবদুল কাদের বলেন, সেতুটির কাঠামোর বড় একটি অংশ স্টিল ও লোহার তৈরি। বেশি তাপ পড়লে এর কাঠামোর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সোনালি রং সূর্যের অধিক তাপ শোষণ করে না। তাই পদ্মা সেতুর রং হবে সোনালি।

Saturday, December 31, 2016

ডুয়াল সিমে যাচ্ছে আইফোন 
এবার আইফোনে যুক্ত হচ্ছে ডুয়াল সিম প্রযুক্তি। বর্তমানে বাজারে থাকা অধিকাংশ মোবাইল ফোনে ডুয়াল সিম প্রযুক্তি ব্যবহার করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম অ্যাপলের আইফোন। ফলে বেশির ভাগ ব্যবহারকারী আইফোনের পাশাপাশি অন্য সিমের সুবিধা পাওয়ার জন্য ডুয়াল সিমের ফোন ব্যবহার করে।
তাই চাহিদা থাকার পরও অন্য অ্যানড্রয়েডের জন্য কিছুটা বাজার ছেড়ে দিতে হচ্ছে অ্যাপলকে। আর এই বিষয়টা মাথায় রেখে আইফোনে ডুয়াল সিম প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। ইতোমধ্যে চীনে ডুয়াল সিম আইফোন ডিভাইস তৈরি করার পেটেন্টও জমা দিয়েছে কোম্পানি। তার আগেই অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ডুয়াল সিম মোবাইল ডিভাইসের পেটেন্টটি পেয়েছে।
তাই বলা যায়, বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের বড় একটি আবেদন পূরণ হতে চলছে। ওই পেটেন্ট আবেদনে একাধিক সিমকার্ড যুক্ত করা বিষয়ে বলা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারী দুটি সিম ব্যবহার করবে সে বিষয়ে গ্রাফ দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ডুয়াল সিম সুবিধার আইফোন আনতে পেটেন্ট আবেদন করেছিল অ্যাপল। যেখানে অগ্রাধিকারভিত্তিতে সিম নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ একটি সিমকার্ড ফোনকলের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করা হলে দ্বিতীয় সিম ডাটা ব্যবহারের ব্যাপারে অগ্রাধিকার পাবে।
বর্তমানে স্মার্টফোনের বাজারগুলোয় ডুয়াল সিম সুবিধার স্মার্টফোনের জমজমাট ব্যবসা চলছে। সেই বাজারে নিজেদের টিকিয়ে রাখতেই অ্যাপল ডুয়াল সিম সংস্করণে মনোযোগ দিচ্ছে।

Tuesday, December 27, 2016

‘আমি নাকি বিদেশী, পুরুষ এবং সহ-অভিনেত্রীদের সঙ্গে রাত কাটিয়েছি’

দীর্ঘ দুদশক ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। বলিউড তাঁর কাছ থেকে বহু ব্লকবাস্টার ছবি উপহারও পেয়েছে। তাঁর প্রতিভার ব্যপ্তি ঘটেছে বিভিন্ন দিকে। এরসঙ্গে ব্যপ্তি ঘটেছে নিন্দুকদের তাঁর চরিত্র সম্পর্কে মতামতেও। তাঁদের দাবি শাহরুখ শুধু তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গেই রাত কাটান না, তাঁর বিছানায় রাত কাটিয়েছেন পুরুষ এবং বহু বিদেশীও
শাহরুখ এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এবার নিন্দুকদের সেই মতামত প্রসঙ্গে মুখ খুললেন। তবে কিং খানের দাবি, তাঁর চরিত্র সম্পর্কে এই সমস্ত মন্তব্য কখনও সেভাবে প্রভাবিত করেনি তাঁর এবং গৌরীর সম্পর্ককে।
শাহরুখের দাবি, তিনি বিনোদন জগৎের সঙ্গে যুক্ত সেবিষয় যথেষ্টই ওয়াকিবহাল গৌরী। এবং সিনেমার সঙ্গে যুক্ত থাকলে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতেই হয়। সেই মেলামেশাকে কেউ যদি অন্যভাবে বলে, তাহলে সেনিয়ে কোনও মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করেন না শাহরুখ। তাঁর দাবি, তিনি এবং গৌরী শুধু একটি মাত্র বিষয় নিয়েই আলোচনা করেন এবং চিন্তিত, সেটা হল তাঁর সন্তান। কিং খান এও দাবি করেন, গৌরী জানে, তাঁর এসব করার জন্যে সময় নেই, তিনি যতক্ষণ জেগে থাকেন, ততক্ষণ শুধু কাজই করেন।
তবে শাহরুখের ভক্তরাও জানেন, সুপারস্টার রাতে ঘুমোন না। তিনি খুবই অল্প সময় ঘুমোন এবং প্রচুর পরিমাণের কফি খান। শাহরুখ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি জল খান না, মূলত কফিই খান, এবং দিনে ১০০ টা সিগারেট খান।
তবে সাক্ষাৎকারের শেষে, শাহরুখ এও বলেন, মহিলারা হলেন ভগবানের তৈরি সবচেয়ে সুন্দর, নরম, মিষ্টি এবং বুদ্ধিদৃপ্ত সৃষ্টি। নারী ছাড়া জীবন বৃথা, মনে করেন বলিউড বাদশা।
বিপাকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা
ঝলমলে রোদের আলোয় কোন্দে নাস্ট ট্র্যাভেলারের কভার ফটোতে পিগি চপসের ছবি, টিশার্টের সাদা আভা ভেদ করে উঁকি দিচ্ছে ভাজ। দুনিয়ার নজর সেখানেই থাকার কথা ছিল। কিন্তু ঘুরে গেল প্রিয়াঙ্কার পড়া টিশার্টের লেখা দেখে। যার জেরে বিপাকে বলিউড অভিনেত্রী।
টি-শার্টটিতে একটি লেখার জন্যই টুইটারে সমালোচনায় বিদ্ধ ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী। কিন্তু কী লেখা টি-শার্টিটিতে, যার জন্য এত সমালোচিত প্রিয়াঙ্কা?
কোন্দে নাস্ট ট্র্যাভেলার ছবিটি তাঁদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে। যেখানে প্রথম তিনটি শব্দ কেটে দেওয়া এবং শেষ শব্দটি ‘ট্র্যাভেলার’ অর্থাৎ অভিযাত্রী। আর বাদ দেওয়া শব্দ তিনটির মধ্যেই রয়েছে ‘রিফিউজি’ কথাটি। আর এখানেই বেজায় চটেছেন অনেকে। মনে করা হচ্ছে শরণার্থীদের না পছন্দ পিগি চপসের। তাই শব্দটি কেটে দেওয়া হয়েছে। আর এরপরেই ওই পত্রিকা এবং প্রিয়াঙ্কা দু’জনেই সমালোচিত হন।
গোটা বিশ্ব যখন শরণার্থীদের নিয়ে চিন্তিত, সেখানে প্রিয়াঙ্কা কেন তাঁদের পাশে নেই! হতাশ হয়ে মন্তব্য করেন অনেকেই।এ ছাড়াও অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি প্রিয়াঙ্কা কিংবা কোন্দে নাস্ট ট্র্যাভেলার।
এদিকে ওই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিগি চপস বলেন, তাঁর ছুটি কাটাতে বেশ ভালোই লাগে। তাই সময় পেলেই তিনি লস অ্যাঞ্জেলস-এ ছুটি কাটাতে চলে আসেন। [Ref: amaderprotidin.com]

Recent Posts

Middel Bellow Long

Square Top

Popular Posts

Text Widget